দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি আগামী ১৮ জুলাই নওগাঁ সফরে শিক্ষামন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিক্ষা ভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তারা ঘোষণা দেন, আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অংশ নিতে এলে তাকে নওগাঁয় প্রবেশ করতে দেওয়া হবে না।
মানববন্ধনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ ও রাহিম হোসেন বক্তব্য দেন। এছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদমানও কর্মসূচিতে বক্তব্য রাখেন।
যে আই